Home / Entertainment / গোপনে কাকে বিয়ে করলেন রাশমিকা!

গোপনে কাকে বিয়ে করলেন রাশমিকা!

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা আর বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন অনেক দিনের। মাঝে মধ্যেই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তবে সবাইকে চমকে দিয়ে নিজের গোপন বিয়ের কথা জানালেন অভিনেত্রী। কিন্তু পাত্র বিজয় নন, অন্য কেউ।

rnrn

সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হন রাশমিকা। সেখানেই তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে রাশমিকা জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন। এই নারুতো হলো এক জাপানি কার্টুন চরিত্র। সেই নাকি রয়েছে রাশমিকার হৃদয়জুড়ে। জনপ্রিয় এই জাপানি মঙ্গা সিরিজ়টি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

rnrn

তবে ভারতীয় সংবাদমাধ্যম তেলেগু স্টপের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্নাটকি সিনেমার অভিনেতা ও পরিচালক রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ছিল রাশমিকার। ‘কিরিক পার্টি’ ছবির সেটে দুজনের পরিচয়, সেখান থেকে প্রেম। বেশ কিছু দিন সম্পর্ক ছিল রাশমিকা ও রক্ষিতের। দুজন বিয়েও করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

rnrn

২০১৭ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে আংটিবদল হয় তাদের। কিন্তু বছরখানেক পর কেন দুজনের ছাড়াছাড়ি হয়ে গেল, সে কারণ আর জানা যায়নি। সম্পর্কটা ভাঙার জন্য ভক্তরা অবশ্য রাশমিকাকেই দায়ী করেছিলেন। চিত্রনাট্যকার চিরঞ্জীব মাকনার সঙ্গেও অল্প কিছু দিন সম্পর্ক ছিল রাশমিকার। 

rnrn

তবে বিজয় দেবারাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেম এখনো গুঞ্জন পর্যায়ে। একসঙ্গে ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো প্রেমের ছবিতে অভিনয় করেছেন দুজন। পর্দার রসায়নকেই সত্য ধরে নিয়েছেন ভক্তরা, সে কথা বলা যাচ্ছে না। কারণ একত্রে জিমে যাওয়া, চুপি চুপি শহরের বাইরে বেড়ানোসহ বিজয়-রাশমিকার সব কর্মকাণ্ডই মানুষ জানে। এসব নিয়ে অবশ্য দুই তারকাই কিছু বলেননি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *