Home / Entertainment / গর্ভে সন্তান আসার পর যে বদভ্যাস ছাড়েন রানি মুখার্জি

গর্ভে সন্তান আসার পর যে বদভ্যাস ছাড়েন রানি মুখার্জি

শাহরুখ খান এবং অজয় দেবগণসহ বলিউডের অনেক অভিনেতা চেইন স্মোকার। সেই তালিকায় আছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জিও। তিনিও সিগারেটের নেশায় ডুবে থাকেন। 

rnrn

তিনি সিগারেট ছাড়তে চেষ্টা করেও পারেননি। মায়ের চোখের আড়াল হলে রানি মুখার্জি বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমতো ডিয়োড্রেন্ট ব্যবহার করতেন।

rnrn

তবে সন্তানসম্ভবা হওয়ার পর চেষ্টা করেছিলেন ধূমপান ছাড়তে। একাধিকবার সাক্ষাৎকারে এসে নিজের এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রানি।

rnrn

জানিয়েছিলেন, কতটা খারাপ পরিস্থিতি দিয়ে গিয়েছিলেন তিনি। প্রতিটা মুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না। তবে শেষে সন্তানরে কথা ভেবে স্থির করেন ধূমপান কমিয়ে দেবেন। রাতারাতি তা সম্ভব হয়নি।

rnrn

তবে গর্ভে যখন সন্তান, তখন আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি। অবশেষে স্থির করেন, একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকে। সেই চেষ্টাই করতে থাকেন। আর একটা সময় পর তিনি এই নেশা একেবারেই ত্যাগ করে ফেলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *