Home / Entertainment / খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী!

খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী!

আইফোন হারিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। গতকাল ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ফোন হারান এ অভিনেত্রী। জানা গেছে, তার আইফোনটি সোনার।

rnrn

গত ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। ম্যাচের টিকিট এবং স্টেডিয়ামের ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে সবই শেয়ার করেছেন তিনি। এরপরই ঘটে ফোন হারানোর ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।

rnrn

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফোন হারানোর দাবি করেন উর্বশী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রীর ফোনটি ২৪ ক্যারেট সোনার। সেটি খুঁজে বের করতে তিনি আবেদন করেছেন সবার কাছে।

rnrn

পোস্টে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে যোগাযোগ করুন!’

rnrn

উর্বশীর ফোন হারানোর বিষয়ে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে। কেউ কেউ করছেন বিদ্রুপ। কেউ আবার ফোন হারানোর বিষয়টি নাটক বলে উল্লেখ করেছেন।

rnrn

তবে উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদের পুলিশও। তারা মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছেন অভিনেত্রীকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *