ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

Written by

in

মুম্বাইয়ের এক ক্যাফেতে একই সময়ে দেখা গিয়েছিল অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। তারপর থেকেই সমাজিক যোগাযোগেরমাধ্যমে শুরু হয়ে যায় নতুন জল্পনা, সম্পর্কে জড়িয়েছেন দুইজনে।

বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয়, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সেই দাবির কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এবার সেই জল্পনাতেই কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে তাদের নিয়ে আলোচনা দেখে অভিনেত্রী মন্তব্য করেন, ‘ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’

মৃণাল আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব না ছড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে বরং বেশি মানুষের কাছে তা পৌঁছোতে পারে।

মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে তার মন্তব্য থেকে আপাতত এটুকু স্পষ্ট, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনও নিশ্চিত খবর নেই।

এর আগে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি তাদের বিয়ে নিয়ে নানা দাবিও প্রকাশ্যে এসেছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়ে করবেন তারা—এমন খবরও ঘুরেছিল সমাজমাধ্যমে। পরে সেই দিন পেরিয়ে গেলেও বিয়ের কোনও খবর মেলেনি। মৃণালও একাধিক বার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *