Home / Entertainment / ক্যারিয়ারে বাজে প্রস্তাব পাওয়া প্রসঙ্গে যা বললেন কুসুম শিকদার

ক্যারিয়ারে বাজে প্রস্তাব পাওয়া প্রসঙ্গে যা বললেন কুসুম শিকদার

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার একসময় নিয়মিত অভিনয়ে ছিলেন। দর্শকপ্রিয়তা পেয়েও সময়ের সঙ্গে সঙ্গে আড়ালে চলে যান তিনি। এখন কাজ করছেন অনেক বেছে বেছে।

সম্প্রতি এক সাক্ষাতকারে কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হলে কুসুম শিকদার বলেন, ক্যারিয়ারে কখনো বাজে প্রস্তাবে সাড়া দেননি। তার ভাষায়, ‘আমার ফিল্মই তো তিনটা। আর শেষেরটা তো আমারই। মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না। বা থাকলেও আসেলে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়। বাট, আমি তো বুঝতে পেরেছি। আমি তো হ্যান্ডেল করেছি ব্যাপার। ওর মধ্যে ঢুকিনি।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *