Home / Entertainment / ক্যাটরিনা-কার্তিককে নিয়ে কবির খানের চমক

ক্যাটরিনা-কার্তিককে নিয়ে কবির খানের চমক

rnক্যাটরিনা কাইফ ও কার্তিক আরিয়ানকে জুটি হিসেবে একসঙ্গে কখনো সিনেমায় দেখা যায়নি। এবার তাদের দেখা মিলতে পারে এমন গুঞ্জন উঠেছে। পরিচালক কবির খান নাকি ক্যাটরিনা ও কার্তিককে নিয়ে বড় চমক দেখাতে চলেছেন এমনটিই গুঞ্জন উঠেছে।

rnrn

কবির খান পরিচালিত শেষ সিনেমা ‘এইট্টি থ্রি’ বেশ প্রশংসিত হয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে সেঞ্চুরি হাঁকাতে পারেনি। এবার অন্য এক ঘরানায় নিজের ভাগ্যকে পরখ করার প্রস্তুতি নিচ্ছেন কবির খান।

rnrn

জানা গেছে, কবির খান অ্যাকশন-রোমান্টিকধর্মী ছবি বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন। এই ছবিতে পুরোদস্তুর অ্যাকশন থাকবে। ছবিতে কার্তিক আরিয়ানকে নির্বাচন করেছেন নির্মাতা।

rnrn

কবির এই ছবিতে কার্তিকের বিপরীতে এমন এক নায়িকাকে চেয়েছেন, যিনি আগে জুটি বাঁধেননি। সে কারণেই এই পরিচালক ক্যাটরিনাকে বেছে নিয়েছেন বলে খবর। এদিকে ক্যাটের সঙ্গে কবিরের বিশেষ বন্ধুত্ব অনেকেরই জানা আছে।

rnrn

ক্যাটরিনা ইদানীং খুব একটা সফলতা পাননি। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফোন ভূত’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই নাকি কবির চাইছেন, তার এই ছবির মাধ্যমে ক্যাটরিনার ভাগ্য ফেরাতে। এই অ্যাকশন-রোমান্টিকধর্মী ছবির শুটিং এ বছরের অক্টোবরে শুরু হবে।
rnএদিকে কার্তিক আরিয়ানকে শেষ পর্দায় দেখা গেছে ‘শাহেজাদা’ ছবিতে। রোহিত ধাওয়ানের কমেডিধর্মী ছবিটিতে কার্তিকের বিপরীতে ছিলেন কৃতি শ্যানন। ‘শাহেজাদা’-তে সব মসলা থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ভরাডুবি হয়েছে।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *