Home / Entertainment / কোটি কোটি টাকা বিনিয়োগ হৃতিক রোশান পরিবারের, কী এমন হলো তাদের?

কোটি কোটি টাকা বিনিয়োগ হৃতিক রোশান পরিবারের, কী এমন হলো তাদের?

বলিউড অভিনেতা হৃতিক রোশান ব্যবসা ও সম্পত্তির পরিমাণ নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন । এবার বিপুল পরিমাণ খরচ করলেন বিনিয়োগের জন্য। 

বড়সড় বিনিয়োগ করল রোশন পরিবার। শুধু অভিনয় নয়, ব্যবসা ও সম্পত্তির পরিমাণ নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন হৃতিক রোশন। এবার বিপুল পরিমাণ খরচ করলেন বিনিয়োগের জন্য। ফ্ল্যাট, বাড়ি কিংবা বাংলো নয়— এবার বেশ কয়েকটি অফিস ইউনিট কিনলেন হৃতিক ও তার পরিবার। মুম্বাই শহরের আন্ধেরি এলাকায় ২৭ কোটি টাকা বিনিয়োগ করল রোশন পরিবার। ইতোমধ্যে রেজিস্ট্রেশনও হয়ে গেছে। 

রাকেশ রোশান ও পিঙ্কি রোশান পাঁচটি অফিস ইউনিট কিনেছেন ১৯.৬৮ কোটি টাকা দিয়ে। এর রেজিস্ট্রেশন হয়েছে গত ১৯ নভেম্বর। এই পাঁচটির মধ্যে প্রথম দুটির মালিকানা রাকেশের। ১২৫৯ ও ১০৮৯ বর্গফুটের এই দুই অফিস ইউনিটের দাম যথাক্রমে ৩.২৭ কোটি টাকা ও ২.৮৩ কোটি টাকা। গাড়ি রাখার জায়গাও রয়েছে সঙ্গে।

বাকি তিনটি অফিস ইউনিটের মালিকানা রয়েছে পিঙ্কি রোশানের কাছে। ১৮৬৯, ২০৩৩, ১৩২২ বর্গফুটের এই অফিস ইউনিটগুলির দাম যথাক্রমে ৪.৮৫ কোটি, ৫.২৮ কোটি ও ৩.৪৩ কোটি টাকা। বড় অঙ্কের টাকা দিয়ে স্ট্যাম্প ডিউটি সেরেছেন তারা। সব মিলিয়ে ২৭ কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে হৃতিকের সরাসরি কোনো খরচ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত কয়েক বছরে বলিউড তারকারা বহুতল ও বাড়ি কেনাবেচার বিষয়ে বড় বিনিয়োগ করেছেন। কিছু দিন আগেই মুম্বাইয়ের গোরেগাঁওয়ে নিজের একটি অফিসবাড়ি ভাড়া দিয়েছেন কাজল। এই অফিসবাড়ি ভাড়া দিয়ে মাসে ৬.৯ লাখ টাকা পান কাজল। গোরেগাঁওয়ের এই অফিস ১৮১৭ বর্গফুটের। সঙ্গে রয়েছে একটি গাড়ি রাখার জায়গাও। চলতি নভেম্বর মাস থেকেই ৯ বছরের চুক্তিতে এই অফিস ভাড়া দিয়েছেন কাজল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *