Home / Entertainment / কেমন ছিল শাকিবের সঙ্গে বিয়ের আয়োজন, জানালেন বুবলী

কেমন ছিল শাকিবের সঙ্গে বিয়ের আয়োজন, জানালেন বুবলী

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী শাকিব খান ইস্যুতে বরাবরই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে সবাইকে চমকে নেন অভিনেত্রী। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে উঠে আসে তার নিজের বিয়ের দিনের অজানা গল্প। তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে নানা বিষয় কথা বলেন অভিনেত্রী।

নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করে শবনম বুবলী বলেন, আমার বিয়ের সাজ খুব সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করার কারণে সেদিন অনেক কিছুই গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানটিও হয়েছিল ছোট পরিসরে এবং একদম ঘরোয়া পরিবেশে। 

অভিনেত্রী বলেন, বিয়েবাড়িতে ঢুকেই চোখ খাবারের দিকে যায়। আর মজার ব্যাপার হলো— আমার আর শাকিবের পছন্দ প্রায় একই। আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি বলে জানান বুবলী। বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে কোনো কিছুই ডায়েট মানি না।

বুবলী বলেন, ছেলে বীরের সঙ্গে শাকিবের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। শাকিব ছেলেকে বলেছেন— পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এ নিয়ে বাবা–ছেলের হাসিঠাট্টাও তিনি বেশ উপভোগ করেন বলে জানান অভিনেত্রী। 

ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক চাই? উত্তরে বুবলী বলেন, আল্লাহ চাইলে আমি ছেলের বউয়ের বন্ধু হতে চাই। একসঙ্গে রান্না করব, আড্ডা দেব এবং ঘুরতেও যাব। শাশুড়ি–বউ নয়, যেন বন্ধুবান্ধবীর মতো সম্পর্ক হয় বলে জানান অভিনেত্রী। 

উল্লেখ্য, শবনম বুবলী শুটিং–প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন। হাতে আছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’–এর মতো আলোচিত সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও বেশ কয়েকটি সিনেমা। 

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *