Home / Entertainment / কেন ‘পুষ্পা’ হতে চাননি শাহরুখ?

কেন ‘পুষ্পা’ হতে চাননি শাহরুখ?

ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির পর সপ্তাহ পেরোতেই ১ হাজার কোটির ঘরে নাম লিখিয়েছে এই সিনেমা। অথচ সুপারহিট এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান।

ভিকি কৌশলের সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনার সময় শাহরুখ নিজেই জানিয়েছিলেন ‘পুষ্পা’য় অভিনয়ের প্রস্তাব পাওয়ার কথা। 

কিন্তু কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘কিং খান’? সে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই শাহরুখ জানান, ‘ওরে, এসব আর বলিস না। মনে ব্যাথা লাগে। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।’

প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা’ সিরিজের প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সুকুমার পরিচালিত এই সিনেমা দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে গোটা ভারতেই জনপ্রিয়তা পায়। প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করে সেই সিনেমা।

সে সাফল্যের ধারাবাহিকতায় গত বছর মুক্তি পায় ‘পুষ্পা’ সিরিজের সিক্যুয়েল। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমা এখন হাজার কোটির গণ্ডি পেরিয়ে ছুটছে, গড়ছে রেকর্ডের পর রেকর্ড।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *