
কুরবানির গরু ক্রয় করেছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। পাশাপাশি তিনি তার গরুর নামকরণও করেছেন। এছাড়া ঈদের পরিকল্পনা শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
rnrn
তিনি জানিয়েছেন, এবার ঈদ কাটবে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে।
rnrn
বুবলী বলেন, কাজের বাইরে বীরকে আমি আমার সর্বোচ্চ সময় দিতে চাই। কারণ তার বাবা- মা আমিই। এবার ঈদ কাটবে ওকে ঘিরেই। তার আনন্দই আমার আনন্দ।
rnrn
তিনি জানান, ইতোমধ্যেই কুরবানির গরু কেনা হয়েছে। গরুর নামকরণ করা হয়েছে ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এইসব নিয়েই সময় কেটে যাবে তার।
rnrn
এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা।
বিনোদন ডেস্ক





