Home / Entertainment / কী কী আছে সালমানের ৮০ কোটি রুপির বিলাসী বাগান বাড়িতে?

কী কী আছে সালমানের ৮০ কোটি রুপির বিলাসী বাগান বাড়িতে?

বলিউড ইন্ডাস্ট্রিতে সর্বাধিক সম্পত্তির মালিকদের কথা বলতে গেলে অবধারিত ভাবেই উঠে আসবে সুপারস্টার সালমান খানের নাম। একাধিক বাংলো, বিলাসবহুল গাড়ি কী নেই তার। তবে যেটার কথা না বললেই নয় সেটা হল সালমানের বাগানবাড়ি। তবে সেই বাগানবাড়ির ভেতরটি ঠিক কেমন তা হয়ত অনেকেই দেখেননি।

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে অবস্থিতি সালমানের এই বিলাসবহুল বাগান বাড়িতে সুইমিং পুল, জিমনেসিয়াম থেকে শুরু করে রয়েছে ট্রেক করার জায়গা। এক কথায় মনোরঞ্জনের সব উপাদানই মজুত সালমানের এই ফার্ম হাউসে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০ একর এলাকাজুড়ে বিস্তৃত এই বিশাল বাগান বাড়ি। এতটা জায়গার পূর্ণ ব্যবহারও করেছেন অভিনেতা। এই বাগান বাড়িতে রয়েছে তিন তিনটি বাংলো। পাশাপাশি রয়েছে আরো কিছু আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, জিম সহ আরো অনেক কিছু। 

অবসর যাপনের এই ঠিকানার নামকরণ তিনি করেছেন বোন অর্পিতার নামে। খান পরিবারের সদস্যরা তো বটেই, ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েও এখানে ছুটি কাটান বাজরঙ্গী ভাইজান। জ্যাকলিন ফার্নান্ডেজ হোক বা সোনাক্ষী, সালমানের কাছের মানুষদের কাছেও এটি বিশেষভাবে আকর্ষণীয়।

২৭ ডিসেম্বর ৫৭ বছরের জন্মদিন পালন করছেন সালমান খান। শোনা যাচ্ছে, পানভেলের এই ফার্ম হাউজেই নাকি প্রতিবছর জম্মদিন পালন করেন সালমান খান। এছাড়া কাজের ফাঁকে ছুটির দিনে সালমান ছুটে যান এই ফার্মহাউজটিতে। 

সালমান খানের এই ফার্ম হাউজের মধ্যে রয়েছে অত্যাধুনিক জিম থেকে শুরু করে সুইমিং পুল। এখানে গিয়ে নিজের হাতে চাষ করতে খুব পছন্দ করেন সালমান। যে ছবি এর আগে বহুবার ধরা পড়েছে সোশ্যাল মিডিয়াতে। 

শুধু তাই নয়, রয়েছে আস্তাবল। যেখানে ঘোড়া পোষেন ভাইজান। আর নিজের হাতে সেগুলোর দেখভালও করেন তিনি। বলিউডের নামিদামি অতিথিরাও এই ফার্মহাউজে এসে ঘোড়ায় চড়ার আনন্দ নিয়েছেন বহুবার। 

একটি বড় জলাশয়ও রয়েছে এই ফার্মহাউজে। সালমান খান যখনই পানভেল ফার্মহাউজ থেকে ছবি শেয়ার করেন, তা মন জিতে নেয় তার অনুরাগীদের। প্রকৃতির মাঝে সুযোগ কাটানোর এর চেয়ে সুন্দর জায়গা হয়তো আর নেই। 

ভাববেন না শুধু জলাশয়, একটি বিশাল বড় সুইমিং পুলও রয়েছে এখানে। শোনা যায়, এটির মালিকানা আসলে অর্পিতা খানের। আর এর বাজার দর ৮০ কোটি রুপি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *