Home / Entertainment / কারিশমার সন্তানদের অভিযোগকে হাইকোর্ট বললেন ‘নাটক’

কারিশমার সন্তানদের অভিযোগকে হাইকোর্ট বললেন ‘নাটক’

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের মধ্যে নতুন অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টে হাজির হয়েছিলেন তাদের দুই সন্তান। এ সময় তারা তাদের দুই মাসের কলেজ ফি জমা দেওয়া হয়নি বলে আকুতি করে। জবাবে হাইকোর্টের বিচারপতির বেঞ্চ সেই দাবিকে ‘নাটক’ বলে আখ্যা দেন। 

সঞ্জয়ের সম্পত্তি সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছিল উচ্চ আদালতে। সেখানে কারিশমার ছেলে কিয়ান ও মেয়ে সামাইরার পক্ষ থেকে আইনজীবী হিসেবে ছিলেন মহেশ জেঠমালানি।

তিনি বিচারপতিদের বেঞ্চকে জানান, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা কিয়ান-সামাইরার দুই মাসের কলেজ ফি জমা পড়েনি। সঞ্জয়ের মৃত্যুর পরে এর দায়িত্ব রয়েছে তার স্ত্রী প্রিয়া কাপুরের হাতে। এই উদাহরণ তুলে মহেশ দাবি করেন, এর থেকে পরিষ্কার যে, সঞ্জয়ের উইল মেনে যে বন্দোবস্ত হওয়ার কথা তা হচ্ছে না।

যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন প্রিয়ার আইনজীবী রাজীব নয়ার। তিনি আদালতে জানান, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এবং ইতোমধ্যেই ওই ফি জমা পড়ে গেছে। এরপরই জ্যোতি সিংয়ের বেঞ্চ জানিয়ে দেয়, ‘এই নিয়ে ৩০ সেকেন্ডও নষ্ট করতে রাজি নই। এই প্রশ্নটা আদালতে আসারই কথা নয়। এমন নাটুকে কথাবার্তা শুনতে রাজি নই।’

সঞ্জয় কাপুর চলতি বছরের ১২ জুন মারা যান। মৃত্যুর সময় তিনি লন্ডনে ছিলেন এবং পোলো খেলার সময় তার মুখে মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ তার মৃত্যু হয়। আইনি জটিলতার কারণে তার মরদেহ দিল্লিতে ফিরতে দেরি হয়েছিল। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তার বিশাল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা শুরু হয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *