কাউকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ ভালো থাকতে পারে না: সুবাহ

Written by

in

কয়দিন আগে বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধান চেয়েছিলেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এবার মানুষের দেওয়া আঘাত, অন্যায় ও অন্যের হক নষ্ট করার বিষয়ে কথা বললেন তিনি।

rnrn

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সুবাহ বলেন, কাউকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ ভালো থাকতে পারে না। কাউকে অভিশাপও দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসই যথেষ্ট। 

rnrn

সুবাহ বলেন, ‘কেন যেন নিজের মনের অজান্তেই কিছু কথা লিখতে ইচ্ছা করল। আমাকে যাদের জন্য চোখের পানি ফেলতে হয়েছে, ছোট হতে হয়েছে, তাদেরকেও দেখছি ছোট হতে। কিছু কিছু ঘটনাক্রমে আরও দেখব ইনশাল্লাহ। কর্ম কখনো কাউকে ছাড়ে না। সাময়িক জীবনযাপনের জন্য কাউকে কেউ কষ্ট দিয়ে দুনিয়াতে ভালো থাকতে পারে না। দুনিয়াটা গোল, আজ হোক কাল হোক, নিজেকে দিয়ে হোক, বউ-বাচ্চা দিয়ে হোক, ছেলে-মেয়ে বা বাপ-মা দিয়ে হোক কিংবা ভাই-বোন দিয়ে হোক, শোধ হবেই হিসাবটা। অভিশাপ দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসটাই যথেষ্ট। ‘

rnrn

তিনি বলেন, ‘আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত অন্যায়ের হিসাব সূক্ষ্মভাবে করেন না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে তুলে নেন না। আর কিছু কিছু বয়স্ক ব্যক্তিকে দেখলে মনে হয় টাকা আর ক্ষমতার জোরে বেঁচে থাকবে ৫০০ বছর। জি, আপনাদেরকেই বলছি। একদিন বিছানায় পড়তে হবে আর হিসাব শেষ হয়ে গেলে মরেও যেতে হবে।’

rnrn

অভিনেত্রী আরও বলেন, ‘বয়স কিন্তু অনেক হয়েছে। মজা মাস্তি বাদ দিয়ে এক পা কবরে তো দেওয়া আছে। মরার আগে মানুষকে কষ্ট না দিয়ে মানুষের হক না মেরে, একটু আল্লাহকে স্মরণ করুন এবং ভালো হয়ে থাকুন। টাকা আছে হজ করছি আর আল্লাহ মাফ করে দিলো! এত সোজা কিন্তু না। মন থেকে তওবা না করলে আল্লাহ কখনো কাউকে মাফ করেন না, সে যতো বড় নামাজি হোক কিংবা যত বড় হাজী হোক। আল্লাহ সবাইকে বোঝার দান করুক আমিন।’

rnrn

সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এই সম্পর্ক নিয়ে নানা তথ্য জানিয়েছিলেন তিনি।

rnrn

এরপর ২০২১ সালে সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বাঁধেন ঘর। তবে এই সম্পর্কও টেকেনি তার।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *