Home / Entertainment / কন্যা সন্তানের বাবা হলেন ‘কাবিলা’খ্যাত পলাশ

কন্যা সন্তানের বাবা হলেন ‘কাবিলা’খ্যাত পলাশ

টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি কন্যা সন্তানের জন্ম দেন। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন পলাশ-নাফিসা দম্পতি। 

পলাশ গণমাধ্যমকে বলেন, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে-মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’ 

২০২২ সালে পারিবারিকভাবে নাফিসাকে বিয়ে করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেতা। পরের বছর তাদের ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়। আর এবার তারা কন্যা সন্তানের বাবা-মা হলেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

ছোট পর্দায় কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পান পলাশ।  বর্তমানে তিনি সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেতা। 

তার আগে ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ শুরু করেন পলাশ। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন।  পরে ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি।  ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে নিজের খ্যাতিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন কাবিলাখ্যাত এই অভিনেতা। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *