Home / Entertainment / কখনো ভাবিনি জীবনে এমন কাউকে পাব: আমির খান

কখনো ভাবিনি জীবনে এমন কাউকে পাব: আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬০ বছর বয়সে এসে আবারও প্রেমে পড়েছেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেতার। সেই বিচ্ছেদের পর গৌরী স্প্র্যাট নামে এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন আমির খান। 

একটা সময় আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করতেন গৌরী। কিন্তু এ সময়ে এসে নিজের প্রেমকে অপ্রত্যাশিত বললেন অভিনেতা। গত জন্মদিনের অনুষ্ঠানেই প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা বলেন, এই বয়সে এসে তিনি আবার প্রেমে পড়বেন, তা কখনো ভাবেননি। তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে, আমার জীবনে আবার এমন কাউকে পাব। 

আরও পড়ুন
আরও পড়ুন

আমির খান বলেন, আমার মনে হয়েছিল বাকিটা পথ হয়তো আমাকে একাই চলতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর পুরো পরিস্থিতি পাল্টে যায়। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। 

এ সময় মিস্টার পারফেকশনিস্ট তার অতীতের দুই দাম্পত্য জীবন নিয়ে বলেন, তার আগের দুটি বিয়েই টেকেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি রিনা দত্ত, কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে দেখা হওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছেন। তার জীবনে তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য বলেও জানান আমির খান।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *