Home / Entertainment / ওরম্যাক্স জরিপে দক্ষিণী তারকাদের দাপট, নাম নেই সালমান-শাহরুখের

ওরম্যাক্স জরিপে দক্ষিণী তারকাদের দাপট, নাম নেই সালমান-শাহরুখের

বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রির
তারকাদের অভিনয় দক্ষতা, স্টারডম ও ভক্তদের ভালোবাসার বিবেচনায় দেশের সবচেয়ে জনপ্রিয়
অভিনেতাদের তালিকা-২০২৫ প্রকাশ করেছে অরম্যাক্স মিডিয়া।

জুন মাস পর্যন্ত শীর্ষ ১০-এর তালিকায়
দক্ষিণী তারকাদের দাপট আবারও দেখা গেছে। একদিকে যেমন শীর্ষস্থান ধরে রেখেছেন ‘বাহুবলী’খ্যাত
অভিনেতা প্রভাস, ঠিক তেমনি পেছনে ফেলেছেন কিং খান শাহরুখকে ‘পুষ্পা ২’খ্যাত তারকা আল্লু
অর্জুন। আর এ তালিকায় জায়গা পাননি বলিউডের দুই খ্যাতনামা— ভাইজানখ্যাত অভিনেতা সালমান
খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান।

অরম্যাক্স মিডিয়া সূত্রে জানা
গেছে, চলতি বছরের জুন মাসের আপডেটে ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ অভিনেতার তালিকা থেকে
বাদ পড়েছেন সালমান খান ও আমির খান। তবে বলা বাহুল্য, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির
আধিপত্য বলিউডের অনেক তারকার কাছে যেন এক সতর্কবার্তা হয়ে এলো।

এ তালিকার প্রথম হয়েছেন প্রভাস।
‘কাল্কি ২৮৯৮ এ ডি’-র মতো বড় বাজেটের সিনেমা ও ভক্তদের আবেগ মিলিয়ে সে জায়গা ধরে রেখেছেন
এ অভিনেতা। দ্বিতীয় স্থানে আছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। তৃতীয় স্থানে উঠে এসেছেন
স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই সামাজিক মাধ্যমে
তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

চতুর্থ স্থানে নেমে গেছেন বলিউড
বাদশাহ শাহরুখ খান। ‘জওয়ান’ ও ‘ডানকি’-র সাফল্য সত্ত্বেও তিনি শীর্ষ তিনের বাইরে অবস্থান
করছেন। পঞ্চম থেকে অষ্টম স্থানে রয়েছেন একে একে দক্ষিণী তারকা—অজিত কুমার, মহেশ বাবু,
জুনিয়র এনটিআর ও রামচরণ।

আবার নবমে আছেন বলিউডের খিলাড়িখ্যাত
অভিনেতা অক্ষয় কুমার। এ অভিনেতা ভিন্নধর্মী চরিত্রে অভিনয় হয়তো তাকে এ তালিকায় টিকিয়ে
রেখেছে। দশম স্থানে উঠে এসেছেন নানি। ‘হিড়োহি’ বা ‘দাসরা’র মতো সিনেমায় দুর্দান্ত অভিনয়ের
জন্য তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *