Home / Entertainment / ওটিটিতে স্বাচ্ছন্দ্য তিশার

ওটিটিতে স্বাচ্ছন্দ্য তিশার

নাটকের পরিচিত মুখ তাসনুভা তিশা। নাটক, টেলিফিল্মের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মিত বিভিন্ন ওয়েব সিরিজেও রয়েছে এ অভিনেত্রীর ব্যস্ততা। জানা গেলো, খুব শিগগিরই তাসনুভা অভিনীত ‘সেকশন ৩০২’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে।  

অনলাইন প্ল্যাটফর্মের পেইড ভার্সন বঙ্গতে মুক্তি পাবে এটি৷  এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। ক্যারিয়ারের প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তিশা।সম্প্রতি প্রকাশিত হয়েছে এই ওয়েব সিরিজের পোস্টার। ‘সেকশন ৩০২’ নির্মাণ করেছেন রিয়াদ মাহমুদ। 

তিনি বলেন, ‘এটা মূলত মার্ডার মিস্ট্রি ধাঁচের গল্প হলেও কমেডি আছে। যা দর্শকের কাছে প্রকল্পটিকে আরও উপভোগ্য করে তুলবে। শেষ পর্যন্ত দেখার আগে আপনি কখনোই জানবেন না কে আসল অপরাধী। এ ছাড়া এখানে অভিনয়শিল্পীদেরও নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকেরা। যেমন তাসনুভা তিশাকে আগে পুলিশ চরিত্রে দেখা যায়নি।’

নির্মাতা আরও জানান, ‘সেকশন ৩০২’ আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে বঙ্গতে। এদিন দেখা যাবে প্রকল্পটির প্রথম পর্ব ‘আয়নামহল’। দ্বিতীয় পর্ব মুক্তি কবে আসবে এখনো জানাননি তিনি।

নাটক টেলিফিল্মে নিয়মিত কাজ করলেও ওটিটি প্ল্যাটফর্মের কাজেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাসনুভা তিশা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটির কাজে ভালো গল্প, ভালো কনটেন্ট ও ডিফারেন্ট ক্যারেক্টার থাকায় এর প্রতি আমার বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়। এখানে কাজের পরিধিও অনেক বেশি। তা ছাড়া ওটিটির কাজগুলো টিভি নাটকের মতো হুটহাট শেষ করা হয় না। অনেকটা সময় নিয়ে শেষ করা হয়। তবে এমন নয় যে আমি নাটক করছি না। নাটক ছাড়া তো আমার জীবন চলবে না- দুটো মাধ্যমেই আমি কাজ করে যাব।

সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাহাজাদা শাহেদ। এতে তাসনুভা তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন, প্রান্তর দস্তিদার, উপস্থাপিকা নীল হুরেজাহান, নিশাত প্রিয়ম, জিল্লুর রহমান প্রমুখ।

আনন্দ নগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *