Home / Entertainment / ওটিটিতে অভিনয় করা নিয়ে যা বললেন সানি দেওল

ওটিটিতে অভিনয় করা নিয়ে যা বললেন সানি দেওল

গত এক বছরে বড়পর্দায় একাধিক হিন্দি সিনেমা ব্যর্থ হয়েছে। বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে ভীষণ আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই ওটিটিতে কাজ প্রসঙ্গে ইঙ্গিত দিলেন বলি অভিনেতা সানি দেওল।

‘গদর ২’-এর মাধ্যমে নতুন করে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে আরেক নতুন সিনেমা ‘জাট’। সানি জানিয়েছেন, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে তিনি ওটিটি মাধ্যমেও কাজ করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ওটিটির জন্য আমি কয়েকটি কাজ করছি। এ কাজগুলো বড়পর্দার জন্য নয়। কারণ ওটিটির দর্শক আলাদা।

অভিনেতা বলেন, এই মাধ্যমটা খুবই ইন্টারেস্টিং। কারণ এখানে অভিনেতা ও নির্মাতাদের কাছে কোনো বিধিনিষেধ থাকে না। আগামী দিনে সব ধরনের চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক বলেও জানান সানি দেওল। 

অভিনেতা বলেন, ওটিটির জন্য আমি নতুন কিছু করতে চাইছি। তবে সবটাই নির্ভর করছে চিত্রনাট্যকার ও পরিচালকের ওপর। নিজে থেকে কিছু করতে চাওয়া মুশকিল। ওটিটি প্ল্যাটফর্মের বদৌলতে তাদের মতো অভিনেতাদের সিনেমা এখন নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে বলে খুশি তিনি।

উল্লেখ্য, ‘জাট’ এবং ওটিটি ছাড়াও এ মুহূর্তে ‘বর্ডার ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সানি দেওল। এ ছাড়া পরিচালক রাজকুমার সন্তোষীর ‘লাহোর ১৯৪৭’ সিনেমাতেও তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *