Home / Entertainment / এসব ভিডিও ৫ বছর আগের: সুনেরাহ

এসব ভিডিও ৫ বছর আগের: সুনেরাহ

অভিনেত্রী তানজিন তিশা ও নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে।

rnrn

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয় এসব। ঘণ্টাখানেক পর পরই সেগুলো  মুছে দেওয়া হয়। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে।

rnrn

শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও প্রকাশের ঘটনার কিছুক্ষণ পর রাত ৩টা ১০ মিনিটের দিকে ভেরিফায়েড প্রোফাইলে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন সুনেরাহ। সেখানেই তিনি আকার-ইঙ্গিতে দোষারোপ করলেন পরীমণিকে।

rnrn

অভিনেত্রী সুনেরাহ লিখেছেন, ‘আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। “ন ডরাই” সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’

rnrn

তিনি বলেন, তখন তাকে (শরিফুল রাজ) একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি (যেখানে লিয়াকত আমাকে মারে, ন ডরাই সিনেমাটি দেখেছেন যারা, তারা জানবেন বিষয়টি), মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারব না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম।’

rnrn

এছাড়া স্ট্যাটাসের শেষে এসব ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আকার-ইঙ্গিতে আলোচিত অভিনেত্রী পরীমণিকে দায়ি করেছেন সুনেরাহ। তিনি লিখেছেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (শরিফুল রাজ) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

rnrn

এর আগে সোমবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি পোস্ট দেওয়া হয় রাজের ফেসবুক প্রোফাইল থেকে। সেখানে অশ্লীল ও অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহকে।

rnrn

প্রথম পোস্টে ১২টি ছবি ও ভিডিও। এর মধ্যে কয়েকটি ছবি রাজ ও সুনেরাহর ভিডিও কলে কথা বলার। আর ভিডিওগুলো রাতের রাস্তায় তাদের ঘোরাঘুরির। অন্য একটি ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখে গেছে তিশাকে। রাজের ক্যামেরায় লিফটের ভেতরে মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে ছোটপর্দার এ অভিনেত্রীকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *