Home / Entertainment / এবার হলিউড ছেড়ে ফ্রান্সে স্থায়ী হচ্ছেন জর্জ ও আমাল ক্লুনি

এবার হলিউড ছেড়ে ফ্রান্সে স্থায়ী হচ্ছেন জর্জ ও আমাল ক্লুনি

হলিউড সুপারস্টার জর্জ ক্লুনি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি তাদের পারিবারিক জীবনে এক বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য পেছনে ফেলে এই দম্পতি তাদের আট বছর বয়সী যমজ সন্তানদের নিয়ে ফ্রান্সের নিভৃত গ্রামে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

৬৪ বছর বয়সী এই অভিনেতা এবং ৪৮ বছর বয়সী তার স্ত্রী আমাল ক্লুনি ফ্রান্সের ব্রিগনোলেস এলাকার একটি শান্ত খামারবাড়িতে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সম্প্রতি ফরাসি নাগরিকত্ব পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে এখানে বসবাস শুরু করবেন বলে জানা গেছে। মূলত সন্তানদের গোপনীয়তা বজায় রাখা এবং হলিউডের কোলাহলমুক্ত জীবনের লক্ষ্যেই তাদের এই স্থানান্তর।

এক সাক্ষাৎকারে জর্জ ক্লুনি জানান, জনসাধারণের অতিরিক্ত মনোযোগ এবং পাপারাজ্জিদের থেকে সন্তানদের আড়ালে রাখতেই তাদের এই সিদ্ধান্ত। ‘হ্যালো কানাডা’-কে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘এখানে (ফ্রান্সে) শিশুদের ছবি তোলা হয় না। স্কুলের গেটে কোনো পাপারাজ্জি লুকিয়ে থাকে না। আমাদের কাছে সন্তানদের সুরক্ষা ও ব্যক্তিগত জীবনের গোপনীয়তাই সবার আগে।’

আরও পড়ুন
আরও পড়ুন

উল্লেখ্য, জর্জ ক্লুনি দীর্ঘদিন ধরেই তার চলচ্চিত্র ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। ফ্রান্সের এই নতুন ঠিকানা তাই এখন থেকে তাদের পরিবারের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে প্রথম দেখা হওয়ার পর থেকেই জর্জ ও আমাল ক্লুনির সম্পর্কটি ছিল পারস্পরিক মূল্যবোধ এবং গভীর অংশীদারিত্বের। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর ভেনিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাদের ঘর আলো করে যমজ সন্তানের জন্ম হয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *