Home / Entertainment / এবার শাকিব-অপু ইস্যু নিয়ে যা বললেন নায়িকা রত্না

এবার শাকিব-অপু ইস্যু নিয়ে যা বললেন নায়িকা রত্না

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের ব্যক্তিজীবনের রহস্য যেন শেষ হয় না। প্রায় সময় বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন এই জুটি। স্বামী-স্ত্রীর সম্পর্কের রোমাঞ্চকর না হলেও বরং কলহের কারণে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তারা। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছেলে জয়কে নিয়ে দারুণ সময় কাটছে শাকিব-অপুর।

এবার শাকিব ও অপুর বিষয়ে সামাজিকমাধ্যমে কথা বললেন এক সময়ের ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্না কবির। 

এ অভিনেত্রী অপুর নাম উল্লেখ না করেই সেই মন্তব্যের সমালোচনা করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। রত্না লিখেছেন, ‘শাকিব খান নাম নিলেই ভাইরাল হয়ে যায় যে কোনো শিল্পী। আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে। এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল, আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। তারা কেউ কিন্তু শাকিবের সন্তানের মা হয়নি।’

রত্না কবীর আরও লেখেন, ‘তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না। তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিত। মনে রাখবেন শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক-প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে।’

এ অভিনেত্রী লেখেন, ‘হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন। প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারও তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে, এটিই কাম্য।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *