
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয়েই বেশি দেখা যায় তাকে। তবে নতুন পরিচয়ে সামনে এসেছেন তিনি। সেটি হচ্ছে রান্ধনশিল্পী। রমজান উপলক্ষ্যে স্বাস্থ্যকর খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন তিনি।
rnrn
রমজান মাসজুড়েই এ অভিনেত্রী ভিন্ন ভিন্ন আইটেম রান্না করে দেখাবেন বলে নিজেরই পেজে একটি ভিডিও শেয়ার করেছেন।
rnরমজানের প্রথম দিন সাফা কবির ডিমের সালাদ তৈরি করে দেখিয়েছেন। রান্নার ভিডিওটি তার ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। দ্বিতীয় রমজানে তৈরি করেছেন স্ট্রবেরি স্মুদি। এভাবে পুরো মাস কিছু না কিছু বানাবেন তিনি।
rnrn
নতুন এ উদ্যোগ নিয়ে সাফা কবির বলেন, ‘রমজানের সময় ইফতারির বিষয়টি আমার খুব ভালো লাগে। সারা দিন রোজা রাখার পর সবাই একসঙ্গে ইফতার করতে বসে। যখন আমি বাসায় থাকি তখন চেষ্টা করি ইফতারের টেবিলে আমার একটি রেসিপি রাখার। সে রেসিপিগুলো সবার মাঝে শেয়ার করার জন্যই এমন উদ্যোগ।’
rnrn
এদিকে বর্তমানে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন সাফা কবির।
rnrn
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ দিবসগুলো ঘিরে সব সময়ই ব্যস্ততা যায়। এর মধ্যে ঈদের জন্য বেশ কিছু নাটকের কাজ করেছি। হাতে এখনো কিছু সময় আছে, এর মধ্যে আরও কিছু কাজ করা হবে।’
rnrn
এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’। এটি পরিচালনা করেছেন সামিউর রহমান।
বিনোদন ডেস্ক





