Home / Entertainment / এবার বর্ষাকে যা বললেন বুবলি

এবার বর্ষাকে যা বললেন বুবলি

বাংলাদেশের আলোচিত দুই অভিনেত্রী শবনম বুবলি ও আফিয়া নুসরাত বর্ষা। নানান কারণে এখন প্রায় নিয়মিতই খবরের শিরোনাম হন বুবলি। বর্ষা সিনেমার বাহিরে খুব একটা কথা বলেন না।

rnrn

রোববার মধ্যরাত থেকে দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে অন্যরকম আলোচনা দেখা যায়। বর্ষা ও বুবলি একজনের প্রতি অন্যজনের সম্মান, স্নেহ ও ভালোবাসা দেখে ভক্তেদর প্রশংসায় ভাসছেন দুই জন।

rnrn

শুরুটা হয় মূলত বর্ষার ফেসবুক পোস্ট থেকে। রোববার মধ্যরাত, আনুমানিক ১২টা নাগাদ বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীরের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন বর্ষা। 

rnrn

ছবিটিতে দেখা যায়, সাদা রঙের একটি শড়ি পরে বীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বুবলি। ছবিটির ক্যাপশনে বর্ষা লেখেন,‘ সুন্দর’। আবার বুবলিকে ট্যাগও করেন। 

rnrn

সোমবার দুপুরে ওই পোস্টটি আবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে বুবলি লিখেন, ‘ধন্যবাদ বর্ষা আপু, অনেক ভালোবাসা’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *