Home / Entertainment / এবার বরুণ ও সামান্থার ‘সিটাডেল: হানি বানি’

এবার বরুণ ও সামান্থার ‘সিটাডেল: হানি বানি’

অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের অপেক্ষায় আছেন বিনোদনপ্রেমীরা। মূল সিরিজে দেখা গিয়েছিল প্রিয়াংকা চোপড়াকে। ভারতীয় সংস্করণে জুটি বেঁধে আসছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। গত মঙ্গলবার নির্মাতারা ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। 

rnrn

এই জনপ্রিয় সিরিজের ভারতীয় সংস্করণের নামের ক্ষেত্রে একটু বদল এনেছেন নির্মাতারা। সেটির নাম দেওয়া হয়েছে ‘সিটাডেল: হানি বানি’।

rnrn

সিরিজটিতে হানির ভূমিকায় দেখা যাবে দক্ষিণি তারকা সামান্থাকে। বানির ভূমিকায় বরুণ ধাওয়ান। সিরিজটি নব্বই দশকের পটভূমিতে নির্মাণ করা হয়েছে। এই সিরিজে প্রেমের সঙ্গে থাকবে অ্যাকশন ও রোমাঞ্চের মিশেল।

rnrn

সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে বরুণ বলেন, প্রাইম ভিডিওর হিট সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন দেখার পর রাজ ও ডিকের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমি ফোন করে জিজ্ঞেস করি কীভাবে আমি তাদের সঙ্গে যুক্ত হতে পারি। তখন তারা জানান যে, এ সিরিজ নিয়ে কাজ করছেন।

rnrn

সামান্থা বলেন, আমি কল্পনাও করিনি যে অ্যাকশন করতে পারব। আমি সব সময় নতুন কিছু করার চেষ্টায় থাকি। নিজের দিকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিই। প্রথমবার ড্রামা, অ্যাকশন ও প্রেমকাহিনির দুনিয়ায় পা রাখতে চলেছি। এই সিরিজের জন্য আমরা একটা অন্য রকম নাম চাইছিলাম, তাই চরিত্র দুটির নাম হানি আর বানি রাখা হয়েছে।

rnrn

সিরিজের ফার্স্ট লুক ভিডিওতে দেখা গেছে, বরুণ ও সামান্থা শত্রুদের সঙ্গে লড়াই করছেন। বরুণ-সামান্থা ছাড়া এই সিরিজের অন্যান্য চরিত্রে আছেন কে কে মেনন, সিমরান, সোহম মজুমদার, সাকিব সলীম, সিকান্দার খেরসহ অনেকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *