
মাতৃত্বজনিত কারণে গত বছর রোজা কিংবা কুরবানির ঈদের কোনো নাটক বা টেলিফিল্মে অভিনয় করেননি জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা।
rnrn
ধারণা করা হয়েছিল এবারের ঈদে তাকে নতুন কাজে দেখা যাবে। কিন্তু সেটা আর হচ্ছে না। অর্থাৎ এবারের ঈদেও তিনি পর্দায় থাকছেন না।
rnrn
গত বছর এ অভিনেত্রী মা হয়েছেন। তারও কয়েক মাস আগে অভিনয় থেকে বিরতি নেন। সে থেকে অন্তত দুবছর হলো তাকে নতুন কোনো নাটকে দেখা যাচ্ছে না। মাঝে অবশ্য পূর্বে অভিনয় করা ‘বীরকন্যা প্রীতিলতা’ একটি সিনেমা মুক্তির প্রচারণায় নেমেছিলেন।
rnrn
তিশা বলেন, ‘আমি আমার মেয়েকে আরও সময় দিতে চাই। অনেক কাজ করেছি। আরও করব। তবে কবে নাগাদ কাজ শুরু করব জানি না। এখন আমার মেয়েকে নিয়েই আমার সব।’
বিনোদন প্রতিবেদন





