Home / Entertainment / এখন আর বর খুঁজতে হবে না: জেবা

এখন আর বর খুঁজতে হবে না: জেবা

অভিনেত্রী জেবা জান্নাতকে নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। পরিপ্রেক্ষিতে তাকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। 

প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় জেবা বলেন, ‘হ্যালো আমার নিউজ প্রেজেন্টারস। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কারণ অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন আপনারা। আমি নিজেও জানতাম না, আমার ফেসবুক ওয়ালে এত ছবি আছে। এখন মনে হয় আমার পরিবারের কাউকে আমার জন্য বর খুঁজতে হবে না, বর আমাকে খুঁজবে।’

সংবাদে তার সুন্দর ছবি প্রচারের জন্য সাংবাদিকদের এভাবেই ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী জেবা জান্নাত। 

সম্প্রতি এক বিবৃতিতে ডিরেক্টরস গিল্ড জানায়, পেশাগত কাজের ক্ষেত্রে অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সব সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকবে। সিদ্ধান্তটি আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

এমন সিদ্ধান্তের পর জেবা জানান, রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল জেবা জান্নাতকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই পেছনে লেগেছেন তারা।

প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টক শোতে প্রথমবার হাজির হয়েছিলেন অভিনেত্রী জেবা জান্নাত। এরপর টিকটক করে পরিচিতি পান। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে দেখা গেছে তাকে।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *