Home / Entertainment / এক ছাদের নিচে বাস, যশের মা-বাবার সঙ্গে কেন ছবি নেই নুসরাতের?

এক ছাদের নিচে বাস, যশের মা-বাবার সঙ্গে কেন ছবি নেই নুসরাতের?

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তবু তাকে ঘিরে বিতর্কের যেন শেষ নেই। ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির অফিসে তলবও করা হয়েছিল নায়িকাকে। 

সবসময়ই কিছু না কিছু প্রশ্ন তেড়ে আসে এই গ্লামার কুইনের দিকে। তবে এমন কখনো হয়নি নুসরাত কোনো প্রশ্ন এড়িয়ে গেছেন। সবসময় সব উত্তর দিয়েছেন শান্তভাবে। সম্প্রতি ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ইডি অফিসে হাজিরা দিতে যেতে হয়েছিল নায়িকাকে। সেখানেও তিনি সম্পূর্ণ সহায়তা করবেন বলে জানিয়েছিলেন। 

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে প্রশ্ন উত্তরের খেলা খেলছিলেন নায়িকা। সেখানেই অনেক রকম প্রশ্ন উঠে আসে। তার মধ্যে একটি প্রশ্ন ছিল— যশের মা-বাবার সঙ্গে কেন কোনো ছবি পোস্ট করেন না নায়িকা?

সাধারণত যশ, তার প্রিয় পোষ্য, ছেলে— এমনকি নুসরাতের স্টোরিতে তার মা-বাবার ছবি পর্যন্ত দেখা যায়। কিন্তু কখনো যশের মা-বাবার ছবি দেখা যায়নি। অনুরাগীর প্রশ্ন শুনে কী উত্তর দিলেন অভিনেত্রী? 

তিনি বলেন, 'আসলে মা-বাবারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পান।' 

এ ছাড়া বেশ কিছু প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিয়েছেন নায়িকা। যেমন যশ ও মধুমিতা সরকারের জুটি নিয়েও প্রশ্ন আসে নায়িকার কাছে। নায়িকা উত্তর দেন, 'তার খুবই প্রিয় যশ ও মধুমিতার জুটি।'

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *