Home / Entertainment / উত্তাপ ছড়ানো পোশাকে এনা

উত্তাপ ছড়ানো পোশাকে এনা

পুরুষ হৃদয়ে ঝড় তোলার মতো ভিডিও ছড়ালেন টলিপাড়ার অভিনেত্রী এনা সাহা। সম্প্রতি এক ভিডিও পোস্ট করেছেন এনা। যা দেখে নেটিজনেরা বিভিন্ন মন্তব্য করছেন।

এনা যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে লাল রঙের ব্রা প্যান্টিতে দেখা যাচ্ছে। ওপরে তিনি সাদা রঙের শার্ট পরেছেন যার অর্ধেক বোতামই খোলা। এনার আবেদনময়ী সেই লুক দেখে চোখ ফেরানো মুশকিল ভক্তদের। 

কেউ লিখেছেন, শীতেও খোলামেলা পোষাক থেকে বিরত থাকছেন না এনা। কারো মন্তব্য, অভিনেত্রীর কি শীত লাগছে না? কেউ আবার তার উত্তাপ ছড়ানো পোশাকেরও সমালোচনায় মেতেছেন।

বরাবরই নিজের সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছপা হননি এনা। কখনও বিকিনি আবার কখনও খোলামেলা পোশাকে ঘায়েল করছেন সকলকে। এর জন্য একাধিকবার ট্রোলও হতে হয়েছে নায়িকাকে। যদিও সেসবে পাত্তা দেন না অভিনেত্রী।  

ওজন বেড়ে যাওয়ার কারণে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় এনাকে। তাই ওজন কমাতে কঠিন পরিশ্রমও করছেন অভিনেত্রী। আপাতত বেশ কিছুদিন হলো অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *