Home / Entertainment / ঈদ মাতাবে পলাশ-শিবার ‘টাইগার’

ঈদ মাতাবে পলাশ-শিবার ‘টাইগার’

পেশায় ব্যবসায়ী আলী মুর্তজা পলাশের মিডিয়াতে ক্যারিয়ার মাত্র দেড় বছরের। এরইমধ্যে ৩০টিরও বেশি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। গড়ে তুলেছেন জয় পাগল মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। নাটকে সামাজিক গল্প তুলে ধরায় দর্শকমহলে হয়েছেন প্রশংসিত। এবার অ্যাকশনধর্মী সিনেড্রামা নিয়ে হাজির হচ্ছেন পলাশ।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘টাইগার’ নামে একটি সিনেড্রামা নির্মাণ করেছেন মাহমুদ হাসান রানা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পলাশ। এছাড়াও চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, জেবা জান্নাত, মুহিত তমালসহ আরও অনেকেই এতে অভিনয় করেছেন। ঈদের দ্বিতীয়দিন জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ‘টাইগার’ সিনেড্রামাটি মুক্তি পাবে।  

সিনেড্রামাটিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত পলাশ। তিনি বলেন, প্রতিনিয়তই দর্শকদের চাহিদা বদলায়। বিষয়টা মাথায় রেখেই কাজ করি। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের ভালোবাসা পাচ্ছি। সবসময় ভালো কাজের মাধ্যমে তাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করি। দর্শকদের ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে নতুন কিছু নিয়ে হাজির হলাম। এটিকে তারা ভালোভাবে নিলে ভবিষ্যতে এধরনে কাজ আরও উপহার দেব।

আলী মুর্তজা পলাশের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘পরশ’, ‘আপন ভাই’, ‘স্বামীর ঘর’, ‘অশিক্ষিত বড় ভাই’, ‘সাবলেট হাফলেট’, ‘অহংকার পতনের মূল’, ‘যৌতুকের হুন্ডাৎ’, ‘প্রবাসীর স্বপ্ন’, ‘ডাকাত বউ’, ‘প্রেমের ফেরিওয়ালা’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘মন যখন এমন’, ‘মায়ের সংগ্রাম’, ‘জামাই গ্যাড়াকলে’, ‘মায়ের মত বোন’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *