Home / Entertainment / ঈদে মুক্তির অপেক্ষায় মিম-শুভর ‘মালিক’, যা বললেন পরিচালক

ঈদে মুক্তির অপেক্ষায় মিম-শুভর ‘মালিক’, যা বললেন পরিচালক

আবারও বড়পর্দায় জুটি হয়ে আসছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমায় তারা জুটি হয়ে অভিনয় করছেন। এ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্মাতা। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সম্প্রতি পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমকে জানান, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। এ নির্মাতা বলেন, আমাদের শুটিং শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

এর আগে ২০২৩ সালের রোজার ঈদে সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় ক্যানভাসে ‘মালিক’ নিয়ে আসছেন এ নির্মাতা। এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।  

আরও পড়ুন
আরও পড়ুন

উল্লেখ্য, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে নাটক নির্মাণের মাধ্যমে ২০০৮ সালে বিনোদন আঙিনায় যাত্রা শুরু করেন সাইফ চন্দন। দীর্ঘ ছয় বছর ছোটপর্দায় নিয়মিত কাজ করার পর ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ ও  ‘দুনিয়া’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *