Home / Entertainment / ইমনের নতুন ছবি ‘ময়নার চর’, কী আছে এতে?

ইমনের নতুন ছবি ‘ময়নার চর’, কী আছে এতে?

বছরের শেষ প্রান্তে এসে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মামনুন হাসান ইমন। ঢাকাই সিনেমার এ নায়ক সিনেমার বাইরে অন্যান্য কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তবে চলতি বছরেই ওটিটিতে তার আত্মপ্রকাশ ঘটে। 

সম্প্রতি জানান, তিনি ‘ময়নার চর’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন। ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারে শুটিং করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সুষ্মী রহমান। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। 

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প।’

তিনি আরও বলেন, ‘প্রচণ্ড শীতের মধ্যে শুটিং করছি। ভোর থেকে মানুষ দল বেঁধে শুটিং দেখতে আসেন। এর মধ্যে অনেকেই আছেন বয়স্ক মানুষ। তারা কখনোই ক্যামেরা দেখেননি। অনেকে আছে জীবনে কখনো ঢাকায় যাননি। তারা যেমন আন্তরিক, তেমনি সহজ সরল। শুটিং শেষ করতে এলাকার মানুষই আমাদের সব রকম সহায়তা করছেন।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *