Home / Entertainment / ইত্যাদির মাধ্যমে কণ্ঠশিল্পী ফারিণের আত্মপ্রকাশ

ইত্যাদির মাধ্যমে কণ্ঠশিল্পী ফারিণের আত্মপ্রকাশ

টেলিভিশনে অভিনয় কমিয়ে এখন ওটিটি এবং সিনেমায় ব্যস্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। অভিনয়গুণে হয়ে উঠেছেন দর্শকপ্রিয়। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি বিশেষ গুণ হচ্ছে— তিনি ভালো গাইতে পারেন। গান করার ইচ্ছে থাকলেও নানা কারণে এত দিন সেটি করা হয়ে ওঠেনি। এবার ঈদে গায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।

rnrn

ঈদ উপলক্ষ্যে ইত্যাদির বিশেষ আয়োজনে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে গাইতে শোনা যাবে। শিল্পী তাহসান খানের সঙ্গে এবারের ইত্যাদিতে গান করেছেন তাসনিয়া ফারিণ। এর মাধ্যমে গায়িকা হিসেবে ফারিণের আত্মপ্রকাশ ঘটল।

rnrn

ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য জানা যায়।

rnrn

পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবে গান গেয়েছেন ফারিণ। অভিনয়ে জনপ্রিয় ফারিণের এটিই প্রথম গান। বলা যায়, এই গানের মাধ্যমে তার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটলো।

rnrn

এ প্রসঙ্গে ফারিণ জানান, ছোটবেলা থেকেই ইত্যাদি তার প্রিয় অনুষ্ঠান। সেখানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। এটি একটি ভিন্ন ধরনের গান। সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে গানটি ভালো লাগবে বলেও আশাবাদী তিনি। একই সঙ্গে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য ইত্যাদির প্রতি কৃতজ্ঞ জানান ফারিণ।

rnrn

গানটি নিয়ে তাহসান জানান, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। ফারিণও খুব ভালো গেয়েছে।’

rnrn

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তাহসান ও ফারিণের এই দ্বৈত সংগীতটি দর্শকরা দারুণ উপভোগ করবেন।

rnrn

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *