‘আশিকি-৩’ নিয়ে নতুন ঘোষণা, কার্তিকের বিপরীতে থাকবেন দক্ষিণী নায়িকা

Written by

in

‘আশিকি’র সিক্যুয়েল নিয়ে আসছেন অনুরাগ বসু। আগেই জানা গিয়েছিল এই সিনেমায় নায়ক হিসেবে থাকছেন কার্তিক আরিয়ান। তার নায়িকা হিসেবে তৃপ্তি দিমরি থাকার বিষয়ে গুঞ্জন ছিল।  গত বছর কার্তিক ও তৃপ্তি জুটির ‘ভুলভুলাইয়া-৩’ সুপার হিট, তাই এই জুটির নতুন সিনেমা দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা। 

তবে এবার জানা গেলো তৃপ্তি নন, এ সিনেমায় থাকছেন আলোচিত এক দক্ষিণী অভিনেত্রী। 

গত বছর মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’-এর আইটেম গান ‘কিসিক গার্ল’-এ হাজির হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার তাকে দেখা যাবে হিন্দি সিনেমায়, ‘আশিকি-৩’ এ তিনিই হচ্ছেন কার্তিকের জুটি।

এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার। আলো-আঁধারিতে কার্তিক গেয়ে উঠেছেন ভীষণ চেনা এক গান, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। প্রথম ঝলকে কোথাও সিনেমাটির নাম লেখা নেই! গানে গানে কার্তিক জানিয়েছেন, ‘তুহি প্যায়ার তুহি চাহাত…তুহি আশিকি হ্যায়’।

এই একটি ঝলক এত দিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে। এর আগে শোনা যাচ্ছিল, অনুরাগের নাকি তৃপ্তিকেই পছন্দ।

কারণ, ‘অ্যানিমেল’ সিনেমার কারণে অভিনেত্রী তখন চর্চায়। এরপরই মুক্তি পায় ‘ভুলভুলাইয়া-৩’। সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। ফলে তাকে আরও একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক।

দুটি সিনেমায় তৃপ্তির গ্ল্যামার নিয়ে নাকি বেশি চর্চা হয়েছে। যে কারণে অনুরাগ তার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গানে ঝড় তোলা শ্রীলীলাকেই বেছে নেন তিনি। 

যুগান্তর ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *