Home / Entertainment / আলিয়ার হাতে সাংবাদিকের জুতা, ভিডিও ভাইরাল

আলিয়ার হাতে সাংবাদিকের জুতা, ভিডিও ভাইরাল

আলিয়ার হাতে সাংবাদিকের জুতা, ভিডিও ভাইরাল
ছবি: যুগান্তর

সাংবাদিকের হারানো জুতা পেয়ে ফিরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মা সোনি রাজদান ও বোন শাহিন ভাটের সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন নায়িকা। সেখানে তাকে দেখেই হুমড়ি খেয়ে পড়েন সাংবাদিকরা। একপর্যায়ে সেখানে একজনের জুতা হারিয়ে যায়। 

বিষয়টি চোখে পড়ে আলিয়ার। তিনি এগিয়ে গিয়ে জুতাটি হাতে নিয়ে জিজ্ঞেস করেন— ‘এটি কার?’ তখন সাংবাদিকদের একজন বলেন, এটি আমার। তার পর নায়িকা নিজে জুতাটি তুলে নিয়ে এগিয়ে দেন।

যার জুতা হারিয়েছিল সেই ব্যক্তিও এর পর ধন্যবাদ জানান আলিয়াকে। নায়িকাও পালটা হাসি দিয়ে গাড়িতে উঠে চলে যান নিজ ঠিকানায়। 

নেটপাড়ায় ভিডিওটি ভাইরাল হতেই আলিয়ার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। 

উল্লেখ্য, আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *