Home / Entertainment / পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদের স্বামী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদের স্বামী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদের স্বামী
ছবি: যুগান্তর

দুই বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা। এই দম্পতির দুই বছরের সংসার ভেঙে গেছে।

অভিনেত্রীর দাবি, স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর আর করতে পারলেন না তিনি।  সেজন্য গত বছরের নভেম্বর থেকে স্বামীর সঙ্গে থাকছেন না বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

জানা গেছে, নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ ও শঙ্কার আবহ তৈরি হয়। এ দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়।

তবে পরকীয়ার অভিযোগ অস্বীকার করে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা বলেন, ‘মাসচারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।’

অন্যদিকে মৌসুমী হামিদ বলেন, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরো কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’

উল্লেখ্য, দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন মৌসুমী ও রানা। তাদের সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *