অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে আইনি লড়াই চলছে ব্র্যাড পিটের। এর মধ্যেই ব্র্যাড পিট জানালেন, আরও সন্তান চান তিনি। তবে অবশ্যই সাবেক স্ত্রীর সঙ্গে নয়, বর্তমান সঙ্গী ইনেস দে র্যামনের সঙ্গে পরিবার পরিকল্পনা করছেন হলিউড তারকা। আগের পক্ষের সন্তানদের সঙ্গে টানাপড়েনের মধ্যেই এমন মন্তব্য করেন ব্র্যাড পিট।
rnrn
ব্র্যাডের সঙ্গে মনোমালিন্য চলছে সন্তানদেরও। বাবার পদবী সরিয়ে ফেলতে তৎপর দুই কন্যা। যোগাযোগ নেই বাকি চার সন্তানের সঙ্গেও। সচেতন ভাবেই বাবার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে তারা। তাই অতীতে আবদ্ধ না থেকে আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন তিনি। আরও সুন্দর স্মৃতি তৈরি করতে উদ্যোগী ব্র্যাড পিট।
rnrn
অ্যাঞ্জেলিনার সঙ্গে আইনি লড়াইয়ের মধ্যেই পরস্পরের কাছাকাছি আসেন ব্র্যাড ও ইনেস। ব্র্যাড জানালেন, এই কঠিন সময়ে ইনেসের কাছে তিনি প্রশান্তি পান। তার একমাত্র আরামের জায়গা। দুজনের বয়সের ফারাক প্রায় ২৬ বছর।
rnrn
ইনেসের সঙ্গে সম্পর্ক ব্র্যাডের জীবন আরও সুখকর করে তুলেছে, জানালেন অভিনেতা। তার কথায়, ‘ইনেস এখনো তরুণ। ইনেস যদি সন্তানধারণ করতে চায়, আমি একশো শতাংশ রাজি।’
rnrn
অভিনেতার দাবি, ইনেসের সঙ্গে লম্বা জীবন কাটানোর জন্য সম্পর্কে জড়িয়েছেন। ইনেস ধৈর্যশীল, তাই আগের সম্পর্কের তুলনায় এই সম্পর্ক আরও মসৃণ।
বিনোদন ডেস্ক




