Home / Entertainment / আমি সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয় ক্ষমাপ্রার্থী: বুবলী

আমি সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয় ক্ষমাপ্রার্থী: বুবলী

ঢালিউডের জনপ্রিয় ‍জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে রসায়ন জমে উঠেছে। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের বাহাস। তারা কখনো একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন; কখনো একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন। এবার শাকিব খানের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্ত্রী ও নায়িকা বুবলী। একইসঙ্গে শাকিবকে কঠিন জবাব দিলেন তিনি।
rn 
rnএকটি সংবাদমাধ্যমকে দেওয়া শাকিব খানের সাক্ষাতকার থেকে এ বাহাসের শুরু। যেখানে বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ আনেন নায়ক শাকিব খান। সেখানে বুবলী কীভাবে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলেন, সে বিষয় নিয়ে কথা বলেন শাকিব। এসবের পাল্টা জবাবের সঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ক্ষোভ ঝেড়েছেন বুবলী।

rnrn

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে বুবলী বলেন, তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, বানোয়াট অভিযোগ (এলিগেশন) দিয়ে উনি (শাকিব) বোল্ড হতে চান, উনি উনার (শাকিব) পুরুষত্ব প্রমাণ করতে চান; এটি কী আসলে প্রমাণিত হবে। উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছেন। উনি উনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছেন। এটা কি তার পুরুষত্ব। উনি উনার স্ত্রীকে, সন্তানের মাকে বাসা থেকে বের করে দিয়েছেন; এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে?

rnrn

তিনি বলেন, উনি (শাকিব খান) নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বার বার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রীতো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি উনাকে নিয়ে কথাও বলতে চাই না।

rnrn

তিনি আরও বলেন, তিনি সম্পর্ক রাখতে চান বা না চান এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা বসে কথা বলতে পারি। বাইরের মানুষক জানানোটা সমাধান না। আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না। তাকে সম্মান দিয়েই থাকতে চাই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *