Home / Entertainment / আমি তো শাশুড়ি হয়ে গেছি: শ্রাবন্তী

আমি তো শাশুড়ি হয়ে গেছি: শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য চলতি বছর ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তার। ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। ‘আড়ি’, ‘ আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ আবার দুর্গাপূজায় আসছে ‘দেবী চৌধুরানী’। 

বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে। অনেক বছর ধরেই নিজের এ জায়গাটা তিনি ধরে রেখেছেন স্বাবলীলভাবে। তিনি মূলত অভিনয় নিয়ে কোনো রাখঢাক করেন না। নায়িকার চরিত্র হোক কিংবা আইটেম গান— সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার। 

পূজায় শ্রাবন্তীর সিনেমা ‘দেবী চৌধুরানী’ বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে। ‘আমার বস’ সিনেমার নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ ২’ এবং নায়িকার পুরোনো জুটি দেবের সিনেমা ‘রঘু ডাকাত’-এর সঙ্গে। যদিও নিজের সিনেমা নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি আশা করছেন, দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন এবং পছন্দও করবেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই দিয়ে গেলেও শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর বলেও জানান অভিনেত্রী। ছেলে ঝিনুককে সবসময় নিজের সাপোর্ট হিসেবেই দেখেন তিনি। 

খুব অল্প বয়সেই মা হয়েছেন শ্রাবন্তী। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে তার। তবু থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সবসময় ঝিনুকের পাশে থেকেছেন। তার ইচ্ছা ও স্বপ্নপূরণের চেষ্টা করেছেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে বলেন, ‘আমি ওরকম টিপিক্যাল শাশুড়ি হব, একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো? 

অভিনেত্রী আরও বলেন, তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার। আমার পরিবারে যে সব থেকে বড় দিদি, সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি (হাসি)।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *