
অভিষেক বচ্চনকে বর্তমানে সুজিত সরকারের সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’-এ একেবারে অন্যরকম চরিত্রে দেখা গেছে। যেখানে অভিনেতার কাজও ভীষণভাবে প্রশংসিত। অনেকে এই ছবিটিকে তার ক্যারিয়ারের সেরা ছবিও বলছেন। সিনেমায় অভিনেতার চরিত্রের নাম অর্জুন সেন। যিনি ক্যান্সারের মতো কঠিন অসুখের সঙ্গে লড়াই করছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুজিত সরকার বলেছেন, অভিষেকের সঙ্গে কাজ করার সময় তিনি জয়া বচ্চনকে ভীষণই মিস করেন।
‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক সুজিত সরকার বলেছেন, ‘এই ছবিতে অভিষেক বচ্চন সকলের মন জয় করেছেন। আমি জয়াজিকেও অভিনয় করতে দেখেছি। এই ছবিতে তার চরিত্র অন্যরকম আকর্ষণ বলা যেতে পারে। আমার মনে আছে সত্যজির রায়ের ছবির একটি দৃশ্যে জয়াজি দেওয়ালের কাছে দাঁড়িয়ে তাকিয়ে ছিলেন। অভিষেকের চোখেও সেই একই ঝলক দেখতে পাওয়া যাবে।’
এ কথা অভিষেক শুনেই বলেন, ‘আমার ২৫ বছরের ক্যারিয়ারে আমাকে সবসময় বাবার সঙ্গে তুলনা করা হয়েছে। তবে খুব কম লোকই এর জন্য আমার মাকে কৃতিত্ব দিয়েছেন। আমি খুশি যে সুজিতদা এটা করেছেন। মা নিজেও খুব খুশি হবেন। তবে হ্যাঁ, আমি এত ভালো অভিনেতাদের সঙ্গে তুলনা টানার যোগ্যই নই।’
এর আগে, ‘ইটাইমস’-এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, আমার মনে হয় আমি আমার বাবার মতো নই। আমার মায়ের মতো।’
বিনোদন ডেস্ক





