Home / Entertainment / আমিরের প্রথম প্রেম কে? যার সঙ্গে বিচ্ছেদ যাতনায় প্রতি রাতে ১ বোতল মদ খেতেন

আমিরের প্রথম প্রেম কে? যার সঙ্গে বিচ্ছেদ যাতনায় প্রতি রাতে ১ বোতল মদ খেতেন

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সোজাসাপ্টা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, এরপর কিরণ রাওয়ের সঙ্গে সংসার এবং পরে সেই সম্পর্কের ইতি—সবকিছু নিয়েই তিনি ভক্তদের কাছে খোলামেলা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন তার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা। অভিনেতা জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি মদে আসক্ত হয়ে পড়েছিলেন।

বরুণ দাসের সঙ্গে ‘ডুওলগ’ অনুষ্ঠানে আমির খান জানান, এক সময় তিনি মদ স্পর্শও করতেন না। অভিনেতা বলেন, রিনার সঙ্গে ডিভোর্সের আগে পর্যন্ত আমি পুরোপুরি মদ্যপানমুক্ত ছিলাম। কিন্তু যেদিন রিনা সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এবং আমি একদম একা হয়ে পড়লাম, সেই মুহূর্তের আবেগগুলো আমি সামলাতে পারছিলাম না।

আরও পড়ুন
আরও পড়ুন

আমির আরও জানান, শুটিংয়ের প্রয়োজনে দু-একবার মদ্যপান করলেও ব্যক্তিগত জীবনে এর কোনো স্থান ছিল না। কিন্তু একাকিত্বের সেই কঠিন সময়ে তিনি নিজেকে সামলাতে না পেরে সুরাকেই সঙ্গী করে নেন। পরিস্থিতির অবনতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, অভিনেতা প্রতি রাতে প্রায় এক বোতল করে মদ শেষ করতেন।

নিজের জীবনের এই দুর্বলতাগুলো ভক্তদের সামনে তুলে ধরতে কখনোই দ্বিধা করেননি আমির। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও তাদের সাথে এখনও সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। বর্তমানে নিজের কাজ এবং পরিবারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন ভারসাম্য খোঁজার চেষ্টা করছেন এই মহাতারকা।

আমিরের এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করল যে, রুপালি পর্দার সফল তারকাদেরও সাধারণ মানুষের মতোই কঠিন মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *