
বোনের সঙ্গে ঝগড়ার সূত্র ধরে মাদক মামলায় ফাঁসানো হয় বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরাকে। প্রায় এক মাস মাদক মামলায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় কারাবাস করেন তিনি।
rnrn
বুধবার বিকালে শারজার জেল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। ট্রফির মধ্যে চরস জাতীয় মাদকদ্রব্য বহন করে শারজার বিমানবন্দরে ধরা পড়েছিলেন তিনি। ১ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। শারজার কারাবাসে প্রায় এক মাসের অভিজ্ঞতা জানালেন ক্রিসান।
rnrn
অভিনেত্রী বলেন, 'পোশাক ধোওয়ার সাবান দিয়ে শ্যাম্পু করেছি, বাথরুমের জল দিয়ে কফি তৈরি করেছি। আর যে কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হলো তা কল্পনাও করতে পারবেন না।’
rnrn
এরই সঙ্গে অভিনেত্রী তার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘হিন্দি সিনেমা দেখতে দেখতে কখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। উপলব্ধি করেছি— উচ্চাকাঙ্ক্ষার জন্যই আমার এ পরিস্থিতি। আমাদের সংস্কৃতি আর চেনামুখগুলো দেখে মাঝে মাঝে একাই হেসে উঠতাম। এই ইন্ডাস্ট্রির অংশ হতে পেরে আমি খুবই গর্বিত।’
rnrn
ক্রিসান যে নির্দোষ সে কথা বিশ্বাস করেছেন তার আত্মীয়স্বজন, পুলিশ এবং অন্যরা। তাই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
rnrn
ক্রিসান বলেন, 'যারা আমার জন্য টুইট করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমায় একটা নোংরা খেলায় ফাঁসানো হয়েছে।'
rnrn
ক্রিসানকে মাদকচক্রে ফাঁসানোর অপরাধে গ্রেফতার হয়েছেন মুম্বাইয়ের বাসিন্দা অ্যান্থনি পল (৩৫) এবং তার সহকারী রাজেশ বাভোটে (৩৫)। পল মালাড এলাকায় একটি বেকারির দোকান চালান।
rnrn
ঘটনার সূত্রপাত বছর কয়েক আগে, কোভিড মহামারির সময়। একই ভবনে থাকতেন ক্রিসান পেরেইরার মা প্রমীলা পেরেইরা ও অ্যান্থনি পলের বোন। একবার অ্যান্থনি পলের বোনের সঙ্গে পোষা কুকুর নিয়ে ঝগড়া হয় ক্রিসানের মা প্রমীলার। এর পরই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন অ্যান্থনি। মাদক দিয়ে ফাঁসিয়ে দেন প্রমীলার মেয়ে ‘সড়ক টু’ অভিনেত্রী ক্রিসানকে। এই মাদক মামলায় এক মাস সংযুক্ত আরব আমিরাতের শারজায় আটক ছিলেন ভারতীয় এ অভিনেত্রী।
বিনোদন ডেস্ক





