Home / Entertainment / আমার ব্যবসায় শাকিবের ভালোবাসা-আশীর্বাদ আছে: অপু

আমার ব্যবসায় শাকিবের ভালোবাসা-আশীর্বাদ আছে: অপু

চিত্রনায়িকা অপু বিশ্বাস পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছেন। ৮ জানুয়ারি থেকে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন তিনি। 

শুক্রবার ছিল নিজের দুই প্রতিষ্ঠানের উদ্বোধন। যেখানে হাজির ছিলেন অপু। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উঠে আসে শাকিব খান প্রসঙ্গ। 

নায়িকাকে জিজ্ঞেস করা হয়, ব্যবসা শুরুর আগে শাকিব খানের কেমন প্রতিক্রিয়া পেয়েছেন। জবাবে অপু বিশ্বাস বলেন, সব সময় আমার ভালো কাজের সঙ্গে থাকেন শাকিব খান। তিনি ভালো করেই জানেন, অপু নিশ্চয়ই এটা পারবে। সেই বিশ্বাসটা আমার প্রতি তার আছে। আমার ব্যবসার সঙ্গে তার (শাকিব খান) দোয়া, ভালোবাসা, আশীর্বাদ আছে।

নিজের ব্যবসা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হবে। এ কথা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া-দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন, ক্রেতারা এখানে কসমেটিকসও পাবেন।’

আরও পড়ুন: 

প্রসঙ্গত, ২০০৫ সালে ঢাকাই চলচ্চিত্রে পা রাখা অপু প্রায় একশ সিনেমায় কাজ করেছেন, যার অধিকাংশ তার সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *