Home / Entertainment /  ‘আমার বিয়ের গয়না ফেরত দিচ্ছে না’

 ‘আমার বিয়ের গয়না ফেরত দিচ্ছে না’

ভারতীয় বাঙালি অভিনেত্রী নবনীতা দাসের অভিযোগ তার সাবেক স্বামী জিতু কমল তাকে বিয়ের গয়নাগুলো এখনো ফেরত দিচ্ছে না। 

rnrn

গত বছরের ১৭ নভেম্বর বিবাহ-বিচ্ছেদ হয় অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাসের। আজ মজার ছলেই দ্বিতীয়বার বাগদানের খবর পোস্ট করেছিলেন জিতু। যদিও পোস্টের শেষে জিতু নিজেই জানিয়ে দেন পুরোটাই তিনি মজা করে লিখেছেন। 

rnrn

সেখানে লেখেন, ‘আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে একঘেয়ে হয়ে যাচ্ছি।’

rnrn

জিতুর এমন পোস্টের পর তার সাবেক স্ত্রী নবনীতা দাস বলেন, ‘জিতুর কাছে আমার এখনো কিছু জিনিস রয়ে গেছে। আমার বিয়ের গয়নাও ওর কাছেই আছে। ডিভোর্সের আগে জিতু বলত সব দিয়ে দেব। কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গয়না ফেরত পাইনি।’

rnrn

নবনীতার এমন অভিযোগের পর অভিনেতা জিতু জানান, ‘আমি নবনীতার বিষয় এতদিন কিছু বলিনি, বলতেই চাই না।’ 

rnrn

জিতুকে প্রথম প্রেম নিবেদন করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস। ২০১৯ সালে তাদের বিয়ে এবং বিচ্ছেদ হয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *