Home / Entertainment / আবেদনময়ী কিয়ারা আদভানি, মুক্তির অপেক্ষায় ‘ওয়ার টু’

আবেদনময়ী কিয়ারা আদভানি, মুক্তির অপেক্ষায় ‘ওয়ার টু’

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি সামাজিক মাধ্যমে ‘ওয়ার টু’ সিনেমার টিজারে হলুদ বিকিনি লুকে রীতিমতো উষ্ণতার পারদ চড়িয়েছেন। এ অভিনেত্রী ফ্যাশন সচেতনতা ও অসাধারণ ফিগারের জন্য সর্বদাই নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়ে আসছেন। 

বাস্তবে মাতৃত্বকালীন উচ্ছ্বাসে ভাসলেও, পর্দায় তার উপস্থিতি আবেদনময়ী নায়িকা হিসাবে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচিত। এই প্রথমবারের মতো কিয়ারা আদভানি বিকিনি লুক নেটিজেনদের ঘুম কেড়ে নিয়েছেন। সেই সিনেমা মুক্তির আগেই তাকে নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।

‘ওয়ার টু’ সিনেমার টিজারে দেখা গেছে, হলুদ বিকিনিতে লাস্যময়ী রূপে কিয়ারা আদভানিকে দেখা গেছে। অন্যদিকে হৃতিক রোশানকে দেখা গেছে আরও তীক্ষ্ণ, স্টাইলিশ ও পেশিবহুল রূপে। তার টান টান চেহারা এবং অতুলনীয় ব্যক্তিত্ব মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। 

কিন্তু টিজারে জুনিয়র এনটিআরের প্রবেশ সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে– এ সিনেমায় তিনি আসলে কে?— তিনি নায়ক না কি খলনায়ক? দুই সুপারস্টারের মুখোমুখি হওয়া দর্শকদের জন্য এক দারুণ চমক নিয়ে আসছে, তা টিজারেই স্পষ্ট।

উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘ওয়ার টু’। হৃতিক রোশানসহ সিনেমার অন্য কলাকুশলীরাও ইতোমধ্যে নিজেদের সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নিয়েছেন। 

হৃতিকের পোস্টে তার বান্ধবী সাবা আজাদ ও সাবেক স্ত্রী সুজান খান নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *