Home / Entertainment / আবার বিয়ে করা নিয়ে যা বললেন নোবেল

আবার বিয়ে করা নিয়ে যা বললেন নোবেল

নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন গায়ক মাঈনুল আহসান নোবেল। ২০২১ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করা হয় তার নামে। 

rnrn

একই বছর নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী সালসাবিল মাহমুদও তার বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেন। এর পর আলোচিত ও সমালোচিত এই গায়ক অনেক দিন ধরেই মিডিয়া থেকে দূরে। 

rnrn

আড়ালে থাকার কারণস্বরূপ তিনি বলেন, কিছু কারণে আমার ওপর মানুষের রাগ, ক্ষোভ আছে। আমি চাই, আড়ালে থাকার কারণে মানুষ সেটা ভুলে যাবেন। শ্রোতাদের ভালো ভালো গান দিতে পারলে আমার প্রতি সব রাগ ভুলে যাবেন তারা। 

rnrn

বিয়ে নিয়ে তিনি বলেন, আপাতত বিয়ে-শাদি নিয়ে চিন্তা নেই। এখন চিন্তা শুধুই অ্যালবাম নিয়ে। আগে ১৪টি গান বের করব। সাড়া পেলে ভালো, না পেলেও সমস্যা নেই। আবার ১৪টি গান নিয়ে আরেকটি অ্যালবাম করার চেষ্টা করব। এ মুহূর্তে আমার কাছে প্রায় ১০০ গান সংগ্রহ আছে।

rnrn

স্টেজ শো নিয়মিতই করছি। কিন্তু আওয়াজ দিই না। ঈদের পর টানা পাঁচটি শো চূড়ান্ত আছে। আমি আগে শো বাবদ তিন লাখ টাকা পারিশ্রমিক নিতাম। এখন সেটি কমিয়ে এক লাখ ৬০ হাজার করেছি, যাতে বেশি শো করতে পারি। কারণ অ্যালবামের জন্য অনেক টাকা লাগবে।
rn 

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *