Home / Entertainment / আবারও শুভেচ্ছাদূত হলেন সিয়াম

আবারও শুভেচ্ছাদূত হলেন সিয়াম

বর্তমানে নতুন কোনো সিনেমার কাজ করছেন না সিয়াম আহমেদ। তবে বসে নেই তিনি। সিনেমার পাশাপাশি কর্পোরেট দুনিয়ায় এ নায়কের বিচরণ রয়েছে। বিজ্ঞাপনের শুটিং ও বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবে রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগেও নতুন কিছু বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। 

এদিকে সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠানেও শুভেচ্ছাদূত হিসাবে যুক্ত হন তিনি। এর কয়েক সপ্তাহ না পেরোতেই নতুন আরও একটি প্রতিষ্ঠানে শুভেচ্ছাদূত হিসাবে দায়িত্ব নিয়েছেন এ নায়ক। স্টেইনলেস স্টিল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তিও সারেন। 

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘নতুন এ পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রতিষ্ঠানটির কাজের ধরন আমার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ। তাই এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া।’ 

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম অভিনীত ‘জংলি’ নামে একটি সিনেমা। এম রাহিম পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েও অবশেষে পিছিয়ে যায়। কবে নাগাদ এটি মুক্তি পাবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংশ্লিষ্টরা। 

এদিকে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি সিনেমায় কাজ করার কথা শোনা যাচ্ছে সিয়ামের। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *