Home / Entertainment / আফজাল হোসেন সিসিইউতে

আফজাল হোসেন সিসিইউতে

নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

rnrn

আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন। 

rnrn

ফরিদুর রেজা সাগর বলেন, আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আশা করছি, আজকালের (মঙ্গলবার-বুধবার) মধ্যে হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন।

rnrn

এর আগে হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত আফজাল হোসেন সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

rnrn

এদিকে মঙ্গলবার থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং করার কথা ছিল এই অভিনেতার। ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন শিহাব শাহীন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুটিং শুরু হয় ওয়েব ফিল্মের। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। 

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *