Home / Entertainment / আপা গো আপা পুরাটাই কপি মারলেন: বুবলীর উদ্দেশে পরীমনি

আপা গো আপা পুরাটাই কপি মারলেন: বুবলীর উদ্দেশে পরীমনি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। ছেলের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। প্রায় ৫ মিনিটের সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে নায়িকাকে।

rnrn

এদিকে বুবলীর সেই ভিডিও প্রকাশের পরেই নিজের ফেসবুকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। তবে পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম মেনশন না করলেও পরোক্ষভাবেই তাকেই নিশানায় রেখেছেন তিনি। তবে বুবলীও চুপ থাকেননি। পরীমনির সেই খোঁচার কড়া জবাব দিয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

rnrn

পরীমনির দাবি, তাকে ‘কপি’ করেই নির্মিত হয়েছে বুবলীর প্রকাশিত সেই ভিডিওটি। আর চিত্রনায়িকার এমনটা মনে করার কারণটাও স্পষ্ট। মাসখানেক আগে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন পরী। তাই স্বাভাবিকভাবেই চিত্রনায়িকা মনে করছেন— তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলী।

rnrn

বুবলীকে খোঁচা দিয়ে ফেসবুকে স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

rnrn

ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন বুবলী। ঠিক তার দেড় ঘণ্টা পর রাত তিনটায় স্ট্যাটাসটি দেন পরীমনি। ফলে তিনি কাকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন সেটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি ভক্তদেরও।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *