
গত দুবছর ধরে প্রতি ঈদেই তারকা-শিল্পীদের নিয়ে ‘আমি কথা বলতে চাই’ নামে একটি প্রতিযোগিতামূলক সেলেব্রিটি শো করছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।
rnrn
তার পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় নির্মিত এ অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
rnrn
এ বছর তার অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান ও ঈশিতা। এ অনুষ্ঠানের মাধ্যমে এবারই প্রথম তারা এ দুই অভিনেত্রী একসঙ্গে কোনো টিভি শোতে অংশ নিলেন।
rnrn
গত তিনটি ঈদে প্রচারিত ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশ নিয়েছিলেন ১৪ জন উপস্থাপক, ১৪ জন সংগীতশিল্পী এবং ১৪ জন অভিনয়শিল্পী।
rnrn
এবারের পর্বে মাত্র দুজন কেন? এমন প্রশ্নের জবাবে আনজাম মাসুদ বলেন, ‘অনুষ্ঠানটি এখন থেকে পাক্ষিকভাবে নিয়মিত দেখা যাবে। তাই অতিথি সংকট হতে পারে এ কথা চিন্তা করেই এমনটি করা হয়েছে।’
rnrn
তিনি জানিয়েছেন, অনুষ্ঠানে তারিন এবং ঈশিতার অজানা অনেক কথার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক তথ্যভিত্তিক সমসাময়িক নাট্যাংশের মাধ্যমে উঠে আসা বিভিন্ন কুইজের উত্তর দিয়েছেন তারা। অনুষ্ঠানটি আজ রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে।
বিনোদন ডেস্ক





