Home / Entertainment / আজ পরিণীতির গায়ে হলুদ, কাল বিয়ে

আজ পরিণীতির গায়ে হলুদ, কাল বিয়ে

ফের বিয়ের ঢোল বাজলো বলিউডে। এবার গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে ঘর বাঁধছেন তিনি। শনিবার তাদের গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে।

rnrn

রাজস্থানের প্রাসাদের শহর হিসেবে খ্যাত উদয়পুরের লীলা প্রাসাদে হচ্ছে পরি-রাঘবের বিয়ে। শনিবার দিনভর সেখানে অতিথিরা পৌঁছেছেন। হাজির হয়েছেন বর-কনেও। রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হবে তাদের হলুদ অনুষ্ঠান।

rnrn

এর আগে সংগীত পর্ব সারবেন পরিণীতি ও রাঘব। নব্বই দশকের গানের আবহে সাজানো হয়েছে পর্বটি। 

rnrn

রোববার আনুষ্ঠানিকভাবে পরি-রাঘবের চার হাত এক হবে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাই উপস্থিত থাকবেন। তারকাদের মধ্যে কারা থাকছেন, এ বিষয়ে এখনও সেভাবে জানা যায়নি। তবে অভিনেত্রী ভাগ্যশ্রী ও ডিজাইনার মণীশ মালহোত্রা ইতোমধ্যে বিয়ের ভেন্যুতে পৌঁছেছেন বলে খবর মিলেছে।

rnrn

এদিকে গুঞ্জন ছড়িয়েছে যে, পরিণীতির বিয়েতে হাজির হতে পারছেন না তার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও বিষয়টি নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। তবে জানা গেছে, প্রিয়াঙ্কা এখনও দূর যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখান থেকে পরিণীতিকে সোশ্যাল হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

rnrn

দীর্ঘ দিন প্রেমের পর গত ১৩ মে আংটি বদল করেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই আয়োজনে অবশ্য প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন।

rnrn

প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তাকে দেখা গেছে ‘ইশাকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘গোলমাল এগেইন’, ‘উঁচাই’ ইত্যাদি ছবিতে।

rnrn

অন্যদিকে ৩৩ বছর বয়সী রাঘব চাড্ডা আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় রয়েছেন।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *